× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে ৮ সেপ্টেম্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৩:৫৮ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৩:৫৮ পিএম

অবশেষে  ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে ৮ সেপ্টেম্বর

দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা ‘অন্তর্জাল’। একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি না পাওয়া এই সিনেমাটি অবেশষে মুক্তি পাচ্ছে ৮ সেপ্টেম্বর। 

ছবিটির নির্মাতা দীপংকর দীপন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘এই ছবির প্রি-প্রডাকশনে আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি। শুটিংও করেছি বাড়তি যত্ন নিয়ে। ফলে পোস্ট-প্রডাকশনের কাজটাও মনের মতো নিখুঁত করতে চেয়েছিলাম। তড়িঘড়ি করে ছবিটি মুক্তি দেওয়ার কোনো মানেই হয় না। নিজেদের মনমতো সম্পাদনার সব কাজ করেছি।’

ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা