× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখ খুললেন কীর্তি সুরেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৩:৪৬ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৪:২৪ পিএম

মুখ খুললেন কীর্তি সুরেশ

দক্ষিণের জনপ্রিয় তারকা অভিনেত্রী কীর্তি সুরেশ। অভিনয় আর গ্ল্যামার দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বছরের শুরুতেই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের গল্পে দাসারা সিনেমায় নিজের অনবদ্য অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী সম্প্রতি নিজের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। 

কীর্তি সোশ্যাল মিডিয়ায় খুব একটা নিয়মিত নন। নিজের সিনেমা ও কাজের খবর ছাড়া তাকে খুব একটা পোস্ট করতে দেখা যায় না। সম্প্রতি কীর্তি তার ফেসবুক অ্যাকাউন্টে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যে মিডিয়ার পরিচিত কোনো ব্যক্তি নন। ছবিতে দুজনকে বেশ ঘনিষ্ঠ ও হাস্যোজ্জ্বল দেখা যায়। এরপরই প্রশ্ন ওঠে। তা হলে কী নিজের প্রেমিকের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন কীর্তি! ছবির নিচে অনেকেই জানাতে থাকেন অভিনন্দন।

 বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন দাসারা অভিনেত্রী। জানালেন ছবিতে থাকা ব্যক্তির পরিচয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে কীর্তি লেখেন, ‘হা হা হা, আপনারা যা ভেবেছেন ছবিতে তেমন কেউ নন। ছবির ব্যক্তির নাম ফারহান বিন লিয়াকত। সে আমার ছোটবেলার বন্ধু। আমরা অনেকদিন পরে এক সাথে হয়েছি। তাই আমাদের আনন্দের মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখলাম।’ 

এর আগে অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের দাসারা সিনেমা দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফেরেন তিনি। সিনেমাটি নির্মাণ করেন দেবুতন্ত শ্রীকান্ত ওড়েলা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নানি। তার নায়িকা হিসেবেই পর্দা মাতান কীর্তি সুরেশ। 

সিনেমাটি তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। গল্পে দেখা যায়, সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা নানি ও কীর্তি সুরেশ ছোটবেলার বন্ধু। তাদের বন্ধুত্বের সম্পর্কে আরও অনেকে রয়েছেন। যাদের মধ্যে কীর্তি সুরেশ বাদে সবাই মদে আসক্ত। যার ফলে অপরাধের সঙ্গেও কম-বেশি যুক্ত সবাই। হঠাৎ পরিবার থেকে কীর্তির বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন রাতেই কীর্তির স্বামী মার্ডার হয়। এরপর বিধবা কীর্তির কপালে কী আছে? সেসব প্রশ্ন নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প।

বক্স অফিস থেকে দাসারা এখন পর্যন্ত আয় করেছে ১১৮ কোটি রুপি। এটি নির্মাণ করতে খরচ হয় মাত্র ৬৫ কোটি রুপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা