প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৩:৩৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৪:১৪ পিএম
টলিপাড়ায় একজন প্রতিনিয়তই জানান দিচ্ছেন, নিজের শর্তের বাইরে কোনো কাজ করেন না। অন্যজনের পাল্টা খোঁচা, আমার কোনো শর্ত নেই। ঠিক এভাবেই যেন বিবাদে জড়িয়ে পড়েছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা সৃজিত ও দেব। তবে এবার সব ঝামেলার অবসান ঘটিয়ে ফের এক হলেন তারা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নেটিজেনদের দেব জানিয়ে দিলেন তাদের সব ঝামেলার ইতি ঘটেছে।
ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, অবশেষে এবার ঘোষণার পালা। আমরা আসছি ২০২৪ সালে।
ওই ছবিতে দেখা যাচ্ছে, দেব এবং রুক্মিণীর সঙ্গে রয়েছেন সৃজিত মুখার্জি। আর ছবিটি দেখে স্পষ্ট বোঝা গেছে, পরিচালক এবার দেব-রুক্মিণী জুটিকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চলেছেন।