× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিধূর ভালোবাসায় মাহফুজ-বুবলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৮:০৬ পিএম

বিধূর ভালোবাসায় মাহফুজ-বুবলি

ঈদুল আজহায় মুক্তি পাওয়া মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত 'প্রহেলিকা' সিনেমাটি দর্শকের প্রশংসায় ভাসছে। সিনেমা মুক্তির আগেই 'মেঘের নৌকা' গানটি দারুণ সাড়া ফেলে। এবার এ সিনেমার 'বিধূর ভালোবাসা' শিরোনামের গানটিও দর্শকের মনে দাগ কেটেছে।

জামাল হোসেনের কথায় আকাশ মাহমুদের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও সিঁথি সাহা। গানের দৃশ্যে ফুটে উঠেছে মাহফুজ ও বুবলির হৃদয়ের হাহাকার। গানটি প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, 'পুরো গানে দুজন ভালোবাসার মানুষের মনের হাহাকার ও না পাওয়ার আকুতি উঠে এসেছে। গীতিকার দারুণ কথামালায় গানটি সাজালেন। এদিকে আকাশ সুর করেছেন মনে দাগ কাটার মতো। যারা সিনেমা দেখেছেন তাদের অনেকেই বলেছেন গানটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

সিনেমার গল্পের সঙ্গে গানটির ব্যবহার দর্শকের মনে দাগ কেটেছে। গীতিকার জামাল হোসেন বলেন, সিনেমার গল্পের সঙ্গে মিল রেখেই এ গানটি লিখেছি। সবাই গানটির জন্য প্রশংসা করছেন। 'প্রহেলিকা' পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত প্রহেলিক সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা