× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ আড্ডায় একসঙ্গে তারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৭:২৮ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৭:৫৬ পিএম

ঈদ আড্ডায় একসঙ্গে তারা

কোরবানির ঈদের আগে দেশের বিনোদন ইন্ডাস্ট্রির একটি অংশ আমেরিকায় পাড়ি জমায়। সেখানে ‘ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড-২০২৩’-এ অংশ নেয় সবাই। অ্যাওয়ার্ড শো শেষে দেশের তারকাদের বড় একটি অংশ একসঙ্গে ঈদ করে। যার ছবি যে যার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

এদিকে ঈদের চতুর্থ দিন দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহর আমেরিকার বাসায় বসে তারকার হাট। যেখানে গানে, গল্পে মজে ওঠে সবাই। যার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন যুক্তরাষ্ট্রে অবস্থিত সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। অসুস্থ আহকাম উল্লাহকে দেখতে গিয়ে এমন আনন্দের মুহূর্ত নিজের ক্যামেরাবন্দি করেন তিনি। 

মুন্নী তার ফেসবুক অ্যাকাউন্টে ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘প্রিয় আহকাম উল্লাহ ও দোলা আপার বাসায় আমাদের প্রাত:রাশ আড্ডা’। এরপর আড্ডায় উপস্থিত সাজু খাদেম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, রিচি সোলায়মান ও কবির বকুলদের ট্যাগ দেন তিনি।  

একটি ভিডিওতে দেখা যায়, সবাই একত্রিত হয়ে গান করছেন। সে সময় হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানের তালে গলা মেলাতে দেখা যায় সবাইকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা