× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে মাহি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৬:৩৬ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৮:০৪ পিএম

প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে তার প্রেমের গুঞ্জন চলছিল। এবার নিজেই সবার সামনে নিজের প্রেমিককে হাজির করলেন তিনি। প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল। 

মঙ্গলবার (৪ জুলাই) ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রকাশের মধ্য দিয়ে প্রেমিককে সামনে আনেন মাহি। ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরে মাহি হাঁটছেন। ঠিক তার পেছনেই তার প্রেমিক। যে তাকে চলতে সাহায্য করছে। স্বল্প সময়ের এই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর  প্রেমিককে সামনে আনার কারণ ব্যাখ্যা করে মাহি বলেন, ‘শাফি আমার ভীষণ ভালো একজন বন্ধু। একটা সময় আমরা ভালোবাসার সম্পর্কে জড়াই। বিষয়টি আমাদের দুই পরিবার কিছু দিন আগ পর্যন্তও জানত না। এর মধ্যে তারাও জেনেছে। তাই সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে এনেছি।’

২০১৪ সালে ‘রঙ আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল হান্ট’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন সামিরা খান মাহি। এরপর একাধিক জনপ্রিয় নাটকে কাজ করেছেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা