× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশ্যে এলো প্রভাসের নতুন ছবি সালারের ফার্স্ট লুক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৪:৪১ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১৫:৫৭ পিএম

প্রকাশ্যে এলো প্রভাসের নতুন ছবি সালারের ফার্স্ট লুক

প্রকাশ্যে এলো দক্ষিণী তারকা প্রভাসের নতুন ছবি সালারের ফার্স্ট লুক। সাদাকালো পোস্টারে প্রভাসের হাতে ধারালো অস্ত্র। ‘আদিপুরুষ’-এর রামের অবতার একেবারে ঝেড়ে ফেলে প্রভাস যেন আবার ‘বাহুবলী’রূপে ধরা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, ছবিটির টিজার মুক্তি পাবে ৬ জুলাই। ছবিটির পরিচালক প্রশান্ত নীল।

এদিকে একের পর এক ছবি ফ্লপ। আদিপুরুষও ফ্লপ বক্স অফিসে। তবু পারিশ্রমিক না কমানোর অভিযোগ উঠেছে দক্ষিণী তারকা প্রভাসের বিরুদ্ধে। পরপর ছবি সইও করছেন। জানা যায়, আদিপুরুষের সংলাপ নিয়েও আপত্তি উঠেছিল। তা পরে পাল্টে দেওয়া হয়। ইতোমধ্যে নেপালে প্রভাস-কৃতির আদিপুরুষ ছবি নিষিদ্ধ করা হয়েছে।

আদিপুরুষে রাম, রামায়ণের অপমানঅভিযোগ তুলে কয়েক দিন আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেনা। এলাহাবাদ উচ্চ আদালতে দায়ের হয়েছে আরও একটি জনস্বার্থ মামলা। সেখানে অভিযোগ করা হয়েছে, বজরংবলী এবং রাবণকে আদ্যন্ত বিকৃত করে দেখানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা