× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে জাংকুকের প্রথম একক গান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৪:১৯ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১৫:২৩ পিএম

আসছে জাংকুকের প্রথম একক গান

ক্যারিয়ারের প্রথম একক গান নিয়ে আসছেন তুমুল জনপ্রিয় ব্যান্ড বিটিএসের তারকা সদস্য জাংকুক। বিলবোর্ডের প্রতিবেদনে জানা যায়, ‘সেভেন’ শিরোনামের গানটি বিটিএস এজেন্সি বিগহিট মিউজিক প্রকাশ করবে ১৪ জুলাই।

বিগহিট মিউজিক জানিয়েছে, জাংকুকের প্রথম একক গানটি হবে প্রকৃতিনির্ভর। গানটি শুনে জাংকুক ও বিটিএস ভক্তরা মুগ্ধ হবেন বলে প্রত্যাশার কথা জানায় সংস্থাটি। গানটির একটি ডিজিটাল পোস্টারও শেয়ার করেছে বিগহিট মিউজিক।

গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন এর সদস্যরা। বিরতির মধ্যে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগা একক গান প্রকাশ করে। এবার বিটিএসের অন্যতম সদস্য জাংকুকের একক গান নিয়ে আসতে যাচ্ছে।

গত বছর কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়ান জাংকুক। সঙ্গে ছিলেন কাতারের শিল্পী ফাহাদ আল-কুবাইসি।

গেল জুনে এক দশক পূর্ণ করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। দশম বার্ষিকীতে ‘টেইক টু’ শিরোনামের গান প্রকাশ করে ব্যান্ডটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা