প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১২:১৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১২:২২ পিএম
দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফিরতে চেয়েছিলেন অভিনেতা ও নির্মাতা ফারহান আখতার। ২০১১ সালে ‘ডন ২’ সিনেমা পরিচালনার পর লম্বা বিরতি নিয়েছিলেন তিনি।
প্রায় এক যুগ পর ‘জিলেজরা’ সিনেমার মাধ্যমে পরিচালকের চেয়ারে ফেরার কথা ছিল তার।
তবে প্রজেক্টটি নিয়ে একের পর এক বাধার মুখে পড়ছেন তিনি।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো রোড-ট্রিপের গল্প নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা করেন তিনি। যেখানে ছেলেবন্ধুর বদলে এবার গাড়ির স্টিয়ারিংয়ে থাকার কথা ছিল তিন বান্ধবীর। সিনেমায় প্রাথমিকভাবে অভিনয় করার কথা ছিল আলিয়া ভাট, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস ও ক্যাটরিনা কইফের।
দিন কয়েক আগেই এ প্রজেক্ট
থেকে শিডিউল জটিলতার কারণে নিজের নাম সরিয়ে নেন প্রিয়ঙ্কা চোপড়া। এবার ক্যাটরিনা কাইফও
নিজের নাম সরিয়ে নিলেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণে সিনেমাটিতে অভিনয় করতে পারবেন না
বলে ভারতীয় গণমাধ্যমে জানান তিনি।