× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১০:৪৮ এএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১০:৫৯ এএম

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হলো বঙ্গনারী সম্মাননা। সেখানে পুরস্কার পেলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন। ভারতে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটসের চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া কার্পা, আয়োজক সুরিয়া সিনহা, অভিনেত্রী সোমা চক্রবর্তী।

সুরিয়া সিনহা এবং উইনারস প্রেজেন্টস তাকে এ পুরস্কার দিয়েছে রেডউইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভের ব্যানারে।

২ জুলাই সন্ধ্যায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়।

দুই বাংলার সফল নারীদের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা। বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ থেকে সংগীতশিল্পী মেহরীনকে দেওয়া হয় এ পুরস্কার।

যেসব মা সন্তানদের এগিয়ে নিতে নিজেরা আজীবন আড়ালে থেকে যান তাদের প্রতি বঙ্গনারী সম্মাননাটি উৎসর্গ করেছেন সংগীতশিল্পী মেহরীন।

তিনি ছাড়াও মমতা শংকর, অপরাজিতা আঢ্যসহ ১৯ জনকে এবার সম্মাননা দিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা