প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৮:০১ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৮:৩৩ পিএম
মিশন ইম্পসিবল সিনেমার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এই সিনেমার প্রতিটি কিস্তি ভক্তদের মধ্যে সৃষ্টি করে উন্মাদনা। এজেন্ট ইথান হান্টের ভূমিকায় টম ক্রুজ এ সিনেমায় যেন অতিমানব এক ব্যক্তি। যিনি সব মুশকিলের আসান করেন। আগামী ১২ জুলাই বিশ্বব্যাপী এই সিনেমার সপ্তম পর্ব ‘মিশন ইম্পসিবল : ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পাবে।
তবে সারা বিশ্বে এই তারিখে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যে সিনেমাটি ২৬ জুন আবুধাবিতে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে আগত সবাইকে মুগ্ধ করে সিনেমাটি। এবার বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করার অপেক্ষায় ‘মিশন ইম্পসিবল’ টিম।
২০২৩ সালের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি মিশন ইম্পসিবল : ডেড রেকনিং পার্ট ওয়ান। বিশ্বব্যাপী প্রায় প্রত্যেক সিনেমাপ্রেমী এর মুক্তির অপেক্ষা করছে। সিনেমাটি ২০১৯ সালে ঘোষণা করা হলেও সিক্যুয়েল তৈরিতে অনেক সময় লেগেছে। কারণ নির্মাতাদের কোভিড মহামারি থেকে শুরু করে বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল।
সিনেমাটি প্রযোজনা করেছেন টম ক্রুজ, ম্যাককুয়ারি, জেজে আব্রামস, ডেভিড এলিসন ও জেক মেয়ার্স। ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাইলস টেলার, জেনিফার কনেলিসহ অনেকে।