× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ জুলাই জাওয়ানের প্রথম ট্রেলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৬:৪৬ পিএম

১২ জুলাই জাওয়ানের প্রথম ট্রেলার

‘পাঠান’ দিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু এতেই থেমে যাননি। আসছে তার আরও ঝলক। যার একটি ‘জাওয়ান’। প্রথমবার দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় কাজ করেছেন কিং অব রোমান্স। নাম ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

কথা ছিল ২ জুন মুক্তি পাবে ‘জাওয়ান’। তবে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বরের ৭ তারিখে। এদিকে কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, শিগগিরই প্রকাশ্যে আসবে সিনেমাটির ট্রেলার। কিন্তু সেটা কবে? এবার জানা গেল ট্রেলার মুক্তির তারিখ। ১২ জুলাই ট্রেলার মুক্তি দেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা-প্রযোজকরা। 

‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খান থাকছেন দ্বৈত চরিত্রে। ছবিতে আরও থাকছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা, দাপুটে অভিনেতা বিজয় সেথুপতি, অভিনেত্রী প্রিয়ামনি, বলিউডের সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয় ও সঞ্জয় দত্ত। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা