× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় সপ্তাহে ‘অপারেশন সুন্দরবন’ চলছে ৪৫ হলে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৮ পিএম

দ্বিতীয় সপ্তাহে ‘অপারেশন সুন্দরবন’ চলছে ৪৫ হলে

বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ গেল ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এ সিনেমার দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে ১০টি। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে ঢাকাসহ সারা দেশে মোট ৪৫টি হলে সিনেমাটি চলবে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘'অপারেশন সুন্দরবন' সিনেমাফি প্রথম সপ্তাহে দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। দর্শকদের চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা বেড়েছে। নতুন সপ্তাহে ছবিটি দেখা যাবে ৪৫টি।’

‘অপারেশন সুন্দরবন’ ছবির পরিচালক দীপংকর দীপন জানান, ছবির দর্শক দেখে হল মালিকরা আগ্রহী হয়েছেন দ্বিতীয় সপ্তাহেও চালাবেন। সঙ্গে আরও ১০টি যুক্ত হলো। সর্বমোট ৪৫টি হলে চলবে অপারেশন সুন্দরবন।

র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. প্রযোজিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান, রিয়াজ, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

দ্বিতীয় সপ্তাহে ঢাকার ভেতরে হলের তালিকায় আছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার-এস কে এস টাওয়ার মহাখালী, বিজয় সরণি, সনি স্কয়ার-মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), চিত্রামহল (ইংলিশ রোড), আনন্দ (ফার্মগেট), সৈনিক ক্লাব (বনানী), গীত সিনেমা (দোলাইরলাইপাড়), বিডিআর (পিলখানা)।

ঢাকার বাইরে দেখা যাবে সিনে স্কোপ (নারায়ণগঞ্জ), লায়ন সিনেমাস (কদমতলী, কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), চাঁদমহল (কাঁচপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), সেনা অডিটরিয়াম (নবীনগর), সত্যবর্তী (শেরপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (ময়মনসিংহ), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল), মণিহার (যশোর), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ) হলে।

নতুন করে যুক্ত হয়েছে তামান্না (সৈয়দপুর), মডার্ন (দিনাজপুর), বিজিবি (সিলেট), নবীন (মানিকগঞ্জ), তাজ (নওগাঁ), সাধনা (রাজবাড়ী), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), বনলতা (ফরিদপুর)।


প্রবা/এলএ/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা