বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৭:১০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৭ পিএম
আইডি কার্ড হাতে পেলেন টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার'স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর সদস্যরা। সম্প্রতি এক সন্ধ্যায় গুলশানের এক অভিজাত ক্লাবে বসে প্রযোজকদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। সেখানে সদস্যরা মেতে ওঠেন এক প্রাণবন্ত আড্ডায়।
অনুষ্ঠানে আইডি কার্ড, গাড়ির স্টিকার বিতরণ ও সংগঠনের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
টেলিপ্যাবের উপদেষ্টাগণ এবং সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানে টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসিব এবং আড্ডা অনুষ্ঠানের আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। তাদের উপস্থিতিতে সংগঠনের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেন টেলিপ্যাবের উপদেষ্টা অজয় কুমার কুণ্ড এবং দেওয়ান হাবিব।
আয়োজিত এই অনুষ্ঠানে সদস্যদের চলতি মেয়াদকালীন সময়ের পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার বিতরণ করা হয়। টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।
সকলের অংশগ্রহণে রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হয় টেলিপ্যাবের এই বর্ণিল আয়োজন।
প্রবা/এলএ/এমজে/