× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিস্টোফার নোলানকে ছাড়িয়ে যাবেন মার্গট রবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৩:৫২ পিএম

ক্রিস্টোফার নোলানকে ছাড়িয়ে যাবেন মার্গট রবি

হলিউডের চলতি বছরের দুই আলোচিত সিনেমা ‘বার্বি’ এবং ‘ওপেনহাইমার’ মুক্তির প্রহর গুনছে। সিনেমা দুটি নিয়ে ভক্তদের যেমন রয়েছে তীব্র কৌতূহল, তেমনি বক্স অফিসও অপেক্ষায় আছে নতুন ধামাকার। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা অনুসারে, বার্বি প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে ৮০ মিলিয়ন বা তারও বেশি আয় করতে পারে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি ও রায়ান গসলিং।

অন্যদিকে সিলিয়ান মারফি অভিনীত ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার বক্স অফিসে প্রথম দিন ৫০ মিলিয়ন আয় করতে পারে। দুটি চলচ্চিত্রই এ বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা; যা ২১ জুলাই মুক্তি পাবে।

একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, বার্বি ও ওপেনহেইমার একসঙ্গে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত মার্কিন বক্স অফিসে প্রায় ২০০ মিলিয়ন আয় করার ইঙ্গিত দিচ্ছে। গ্রেটা গারউইগ পরিচালিত তারকা-খচিত লাইভ-অ্যাকশন চলচ্চিত্র বার্বিকে ঘিরে গুঞ্জন ক্রমাগত বেড়েই চলেছে; কারণ ভক্তরা পরের মাসে সিনেমাটির প্রিমিয়ারের জন্য প্রস্তুত হচ্ছেন।

এদিকে ওপেনহাইমার পারমাণবিক বোমার উৎস সম্পর্কে আরও গুরুতর একটি ড্রামা হতে যাচ্ছে; যা ক্রিস্টোফার নোলানের সবচেয়ে সেরা কাজের মধ্যে একটি প্রমাণ হতে যাচ্ছে বলেই ধারণা সিনেমা বিশ্লেষকদের।

সাম্প্রতিক ডেডলাইন প্রতিবেদন অনুসারে, ওয়ার্নার ব্রোস বার্বির উদ্বোধনী দিনের সংগ্রহ ৬০ মিলিয়ন প্রত্যাশা করছেন তবে সিনেমাটি সপ্তাহান্তে ৮০ মিলিয়ন আয় করবে। প্রতিবেদনে যোগ করা হয়েছে, কাগজে কলমের হিসাবে বার্বি ১০০ মিলিয়নের ক্লাবেও প্রবেশ করতে পারে। ২০২২ সালের এপ্রিলে টুইটারে বার্বি সিনেমাটির প্রথম লুক এবং এর মুক্তির তারিখ উন্মোচন করার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা রয়েছে।

এতে মার্গট রবির লুক বেশ সাড়া ফেলেছে। সিনেমাটি প্রযোজনা করেছে ওয়ার্নার ব্রাদার্স।

অন্যদিকে ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার নিয়ে ভক্তদের অপেক্ষা দীর্ঘদিনের। জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মাঝে। জে. রবার্ট ওপেনহাইমার ছিলেন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ, যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে স্বীকৃত।

ক্রিস্টোফার নোলান রচিত এবং পরিচালিত চলচ্চিত্রটি কাই বার্ড ও মার্টিন জে. শেরউইনের ‘আমেরিকান প্রমিথিউস’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিলিয়ান মারফি। আরও রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক, বেনি সাফডির মতো তারকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা