× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েকে নিয়ে সৃজিতের সঙ্গে ঈদ উদযাপন করলেন মিথিলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১২:৪২ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ১২:৫৭ পিএম

মেয়েকে নিয়ে সৃজিতের সঙ্গে ঈদ উদযাপন করলেন মিথিলা

কয়েক দিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে একসঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করলেন এই তারকা দম্পতি। সম্প্রতি স্বামীর অসুস্থতার কথা শুনে কলকাতায় ছুটে গিয়েছিলেন মিথিলা। সেখানে গিয়ে স্বামীকে নিয়ে হাসপাতালেও যান তিনি।

এদিকে মিথিলা কলকাতায় ফেরায় তাকে নিয়ে ঈদ উদযাপন করেছেন সৃজিত। শুধু তাই নয়, স্ত্রী-কন্যাকে নিয়ে ঈদের দিন ডিনারেও গিয়েছিলেন এই নির্মাতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন সৃজিত। যেখানে মিথিলা, মেয়ে আইরাকে দেখা গেছে একসঙ্গেই। ডিনারের কয়েকটি ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, ঈদ ডিনার।

ছবিগুলোয় স্লিভলেস কালো শাড়িতে দেখা গেছে মিথিলাকে। সৃজিতকে পাশে নিয়ে খাবারের টেবিলে চুল ঠিক করছেন তো কখনও নিজ হাতে স্বামী-কন্যাকে এক ফ্রেমে রেখে সেলফি তুলছেন।

আপাতত বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে সৃজিতের সঙ্গে ডিনারে গিয়ে নেটিজেনদের বুঝিয়ে দিলেন, একসঙ্গে বেশ ভালো আছেন এই তারকা দম্পতি।

এর আগে সংসার ভাঙার খবরে মিথিলা জানিয়েছিলেন, একটা মিথ্যা জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, সেটা ভাবতেই অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে কেউ লেখে না। শুধু ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামায়, যা খুশি তাই মনগড়া লিখে দেয়। দিনশেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা