× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০৭ হলে শাকিবের প্রিয়তমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৩ ১৩:৪৩ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৩ ১৩:৪৪ পিএম

১০৭ হলে শাকিবের প্রিয়তমা

ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৯ জুন) মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত 'প্রিয়তমা' ছবিটি। রাত পোহালেই ছবির মুক্তি। চলছে সেই প্রস্তুতি। ছবির প্রচারণায় একাধিক পোস্টার, একটি টিজার এবং একটি গান প্রকাশ করা হয়েছে। সবগুলোই বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ছবিটি মুক্তি পাবে সারাদেশের ১০৭টি হলে। এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ। তিনি জানান, দেশের সিনেপ্লেক্সসহ ১০৭টি হলে মুক্তি পাবে 'প্রিয়তমা'।

ছবিটি নিয়ে শাকিবের মন্তব্য, “আমার অগণিত সহকর্মী ‘প্রিয়তমা’কে সাপোর্ট দিয়েছেন; যা দেখে আমি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। দেশে, বিদেশে অবস্থানরত সমস্ত বাঙালি এবং আমার ভালোবাসার সমস্ত শাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছেন। হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ এক গল্পের ছবি ‘প্রিয়তমা’। অ্যাকশন, রোম্যান্স এন্টারটেইনমেন্টে ভরপুর একটি সিনেমা।”

সবশেষে শাকিব-ইধিকা দুজনেই প্রেক্ষাগৃহে যাওয়ার জন্য দর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন। আর দিয়েছেন ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা।'

উল্লেখ্য, ‘প্রিয়তমা’ নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। এ ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। 

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা