× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের নাটকে মামুনুর রশীদ-ডলি জহুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৪:৪৫ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ১৫:৪১ পিএম

ঈদের নাটকে মামুনুর রশীদ-ডলি জহুর

বাংলাদেশ টেলিভিশনে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘নঈম সাহেবের কাণ্ডজ্ঞান’। মামুনুর রশীদের রচনায় এটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। এতে অভিনয়ও করেছেন মামুনুর রশীদ। তার সঙ্গে বহুদিন পর দেখা যাবে বরেণ্য অভিনেত্রী ডলি জহুরকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শামস সুমন, সুষমা সরকার, আহসান হাবিব নাসিম, সুজাত শিমুল, শুভাশিস ভৌমিক, তমা, বিন্দু, রুহুল আমীন ও সৈয়দ মোশাররফ।

এটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

নাটকের গল্পে দেখা যাবে নঈম উদ্দিন আহমেদ একজন অবসরপ্রাপ্ত চাকুরে। চাকরি জীবনে যা করেছেন এখনও তা-ই করে চলেছেন। কোথাও সামান্য অসঙ্গতি দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তর্কবিতর্ক, ঝগড়াঝাঁটি এবং দেনদরবারে লিপ্ত হন। এ অবস্থা থেকে তার নিকটাত্মীয়রাও রেহাই পান না। একমাত্র ছেলে নেহাল ছাড়া কেউ তার এ বাড়াবাড়ি মেনে নেয় না। যথারীতি তারাও বিরক্ত।

একদিন বাজারে গিয়ে তিনি বাড়ি আসার পথ হারিয়ে ফেলেন। ছেলের বন্ধু তাকে বাড়ি নিয়ে আসে। তিনি স্মৃতিভ্রষ্টতায় আক্রান্ত। তবে অতীত ভোলেননি। শেষ পর্যন্ত বিষয়টি একটা বড় সমস্যার সৃষ্টি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা