× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফজাল হোসেনের আড্ডায় একঝাঁক তারকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৪:৪২ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ১৪:৫৯ পিএম

আফজাল হোসেনের আড্ডায় একঝাঁক তারকা

ঈদ উপলক্ষে নানামাত্রিক আয়োজনে সজ্জিত হয় টিভি চ্যানেলগুলো। থাকে নাটক-টেলিছবির ছড়াছড়ি। নানা প্রজন্মের সিনেমাগুলো প্রচার করে দর্শককে বিনোদিত করার চেষ্টা করা হয়। থাকে নানানরকম সংগীতের অনুষ্ঠানও। তবে এসবের ভিড়ে তারকাদের উপস্থিতিতে তৈরি হয় বৈচিত্র্যময় শো। বিটিভিও আয়োজন করেছে এক তারকাবহুল আড্ডা অনুষ্ঠানের। 

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ আড্ডামূলক অনুষ্ঠান ‘পথে যেতে যেতে’। বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আফজাল হোসেন। 

শোবিজ অঙ্গন, ক্যারিয়ার, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মে সব প্রসঙ্গে আফজাল হোসেনের সঙ্গে গল্পে মেতেছেন আফসানা মিমি, জুয়েল আইচ, আশফাক নিপুণ, এলিটা করিম, ভাবনা ও তানভীর তারেক। 

মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা