× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্বোভাইরাসের গিটারিস্টকে লিগ্যাল নোটিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৩:০৩ পিএম

আর্বোভাইরাসের গিটারিস্টকে লিগ্যাল নোটিশ

দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্বোভাইরাস। এই ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য গিটারিস্ট সুহার্তো শেরিফ। তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গত রবিবার ব্যান্ড সদস্য মোহাম্মদ আসিফ আসগর, আহমেদ আদনান আলম, মোহাম্মদ নাফীজ আল আমিন ও আশরাফুজ্জামান ইউসুফীর পক্ষে এ নোটিশ পাঠান অ্যাডভোকেট জাহিদ হাসান ফাহাদ।

নোটিশে বলা হয়েছে, আর্বোভাইরাস ব্যান্ড বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত ও প্রথিতযশা ব্যান্ডের মধ্যে অন্যতম। মোহাম্মদ আসিফ আসগর এবং অন্যান্য ব্যান্ড সদস্যরা এ ব্যান্ড ২০০১ সালে প্রতিষ্ঠিত করেন। পরবর্তী সময়ে আশরাফুজ্জামান ইউসুফী, আহমেদ নান আলম এবং মোহাম্মদ নাফাজ আল আমিন যুক্ত হওয়ার পর নিজ নিজ পরিশ্রম, মেধা এবং সৃজনশীলতার মাধ্যমে জনমনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, নোটিশ গ্রহীতা (সুহার্তো শেরিফ) আর্বোভাইরাস ব্যান্ডের মূল সদস্যদের অনুমতি ব্যতীত এ ব্যান্ডের নামে নিজের লাইভ শোতে গান পরিবেশন করছেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ব্যান্ডের টাইটেল ও লোগো ব্যবহার করার বাণিজ্যিক চুক্তি করেছেন।

বর্তমানে আর্বোভাইরাস ব্যান্ডটি মোহাম্মদ আসিফ আসগর, আহমেদ আদনান আলম, মোহাম্মদ নাফীজ আল আমিন ও আশরাফুজ্জামান ইউসুফীর দ্বারা দেশের বিদ্যমান আইন অনুযায়ী গঠিত এবং যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর কর্তৃক ‘এম/এস আর্বোভাইরাসে’ হিসেবে রেজিস্ট্রীকৃত।

এদিকে এ বছরের মার্চের ৩০ তারিখ আর্বোভাইরাসের চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আর্বোভাইরাস’-এর প্রথম গান ‘অনুভূতি’ প্রকাশিত হয়েছে। আগামী জুনে আসবে তৃতীয় গান। 

বর্তমানে ব্যান্ডটিতে বর্তমান সদস্য সংখ্যা ৭। সুহার্তো শেরিফ দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও গিটারিস্ট। এ ছাড়াও আছেন মনতাসির মামুন গিটারিস্ট, সিমুল ইসলাম ড্রামস, শামস আলিম বিশ্বাস বেজগিটার, কামাল উদিয় ভোকাল, নিলয় বিশ্বাস ম্যানেজার ও আসিফ ইকবাল অন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা