× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনটিভিতে ঈদের ৭ পর্বের ধারাবাহিক লিভিং লিজেন্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৬:২৬ পিএম

এনটিভিতে ঈদের ৭ পর্বের ধারাবাহিক লিভিং লিজেন্ড

কোরবানি ঈদ উপলক্ষে বৈচিত্রময় গল্পে নাটক তৈরির হিড়িক পড়েছে। খন্ড নাটকের পাশাপাশি দেখা যাবে বেশ কিছু ধারাবাহিকও। যার মধ্যে এনটিভির জন্য নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘লিভিং লিজেন্ড’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা আক্তার মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন, সামান্তা পারভেজ প্রমূখ।

পরিচালক জানান, নাটকটি ঈদের ৭দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে। 

এ নাটকের গল্পে দেখা যাবে দেশের ফিল্ম ইন্ডাষ্ট্রিতে জুনিয়র শিল্পীদের তুলনায় সিনিয়র শিল্পীদের দাপট বেশি। সবাই নিজেদের লিভিং লিজেন্ড মনে করেন। আর এই স্বীকৃতি তারা মৃত্যুর আগেই পেতে চান। এই নিয়ে একদল সিনিয়র অভিনেতা একজোট হয়েছেন। বিষয়টি নিয়ে তারা তাদের সংগঠনের মহা পরিচালকের সাথে আলোচনায় বসেন। সব শুনে মহা পরিচালক পড়েন বিপাকে। এতজনকে একসাথে কীভাবে সম্মানিত করবেন! 

তাই ইলেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখান থেকে ৫ জনকে নির্বাচিত করা হবে। দেখতে দেখতে প্যানেল হয়ে গেল দুইটা। শুরু হলো কাঁদা ছোড়াছুঁড়ি। মজার ব্যাপার হলো, যারা প্রকৃত অর্থেই লিজেন্ড তারা এই সমস্ত কর্মকান্ডে অংশগ্রহণই করেননি। তারা এখনও নিজেদের লিজেন্ড মনে করে না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা