× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রঙ্গন মিউজিকে হাফ ডজন নাটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৪:১৯ পিএম

রঙ্গন মিউজিকে হাফ ডজন নাটক

ঈদে দর্শকের বিনোদনের অন্যরকম মাধ্যম হলো নাটক। বরাবরই প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক দর্শকের বিনোদনের জন্য এবার হাফ ডজন নাটক নিয়ে আসছে। এসব নাটকে চলতি সময়ের অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে। নাটকগুলো হলো নির্মাতা সৈকত রেজার ‘কোরবানীর উট’। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, ইভানা, চাষী আলম, সরাফ আহমেদ জীবন।

ঈদে থাকবে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘কবর’। এতে অভিনয় করেছেন জোভান ও তাসনিয়া ফারিন। 

আছে ইয়ামিন ইলানের ‘নির্বাসিত’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনি। অ্যালেন টিটোর ‘বাদক’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, কচি খন্দকার, আনোয়ার, ভাবনা, মিলন ভট্ট। 

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘শেষ বিকেলের গল্প’ও আসবে। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও জাকিয়া বারী মম। অ্যালেন টিটো ‘ভাঙ্গা মিয়া’। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাদিয়া আয়মান। 

রঙ্গন মিউজিকের সত্বাধিকারী জামাল হোসেন বলেন, ‘আমরা দর্শকদের সব সময় সুষ্ঠ বিনোদন দেবার দেবার চেষ্টা করি। রঙ্গন মিউজিকের প্রতিটি নাটকে দর্শক বৈচিত্রতা পাবে। রোমান্টিক-কমেডি নাটকের পাশাপাশি রঙ্গন গল্প নির্ভর নাটক নিয়েও কাজ করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা