× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রাবন্তীর নতুন ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৮ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৪ পিএম

শ্রাবন্তীর নতুন ভিডিও ভাইরাল

চেহারা নিয়ে মাঝে মাঝেই কটাক্ষের শিকার হতে হয়েছে নায়িকাকে। ওজন বেড়ে যাওয়ার ফলে হাসির পাত্রও হয়েছেন। অনেকে ‘মাসি’, ‘কাকি’ বলে মন্তব্য করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। তবে নায়িকার সাম্প্রতিক পোস্ট বলছে অন্য কথা। 

শরীরচর্চায় বেশ মন দিয়েছেন তিনি। নিজেকে ফিট রাখতে ঘাম ঝরাচ্ছেন। তার প্রমাণ ভাইরাল হওয়া শ্রাবন্তীর নতুন ভিডিও। সেখানে তাকে দেখা গেল, এক ধরনের ব্যায়াম করছেন নায়িকা যা শরীরকে ফিট রাখতে সাহায্য করে।

সামনে আছে বেশ কিছু কাজ। আছে পূজাও। এসবের আগে ফিট থাকা খুব জরুরি। কারণ পূজা উৎসবে প্রচুর খাওয়াদাওয়া চলবে। বাড়বে মোটা হওয়ার ঝুঁকি। 

তাই নিজেকে ফিট রাখার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন অভিনেত্রী। যোগাভ্যাসের এই ভিডিও দেখে অনুরাগীদের মন্তব্য ‘ভালো লাগছে’।

পরনে গোলাপি ট্র্যাক প্যান্ট, কালো গেঞ্জি। হাত-পায়ে চারিদিকে জড়ানো সুতো। লাফিয়ে একবার এদিক কখনও ওদিক যাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী। বুধবার সকাল সকাল এমনই এক রূপ দেখা গেল অভিনেত্রীর ইনস্টাগ্রাম ভিডিওতে।

এই মুহূর্তে শ্রাবন্তী ব্যস্ত নিজের নানা রকম ছবির কাজ নিয়ে। তার ফাঁকেই পূজার প্রস্তুতি চলছে। এখন নায়িকাকে নতুন অবতারে দেখার অপেক্ষা।


প্রবা/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা