× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রচারণায় একঝাঁক তারকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৮:০২ পিএম

শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রচারণায় একঝাঁক তারকা

শব্দগুলো শব্দদূষণে পরিণত হয়ে যায় যখন সেটা আমাদের শুনবার মাত্রা অতিক্রম করে। উচ্চ শব্দে গাড়ির হর্ন, মাইক, সাউন্ডবক্স, নির্মাণসামগ্রী, কলকারখানার ভেতরে শব্দ এরকম বিভিন্ন উৎস থেকে প্রতিনিয়ত শব্দদূষণ হচ্ছে। দিনকে দিন বেড়েই চলেছে শব্দদূষণের মাত্রা। শব্দদূষণ গর্ভস্থ শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষের বিবিধ স্বাস্থ্য ঝুঁকির কারণ। 

শুধু মানুষের নয় প্রাণিকূলেরও ক্ষতি হয় শব্দদূষণের ফলে। সরকার শব্দদূষণ প্রতিরোধে বিধিমালা প্রণয়ন করেছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ওই প্রকল্পের আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এবার এগিয়ে এলেন মোশাররফ করিম, আরিফিন শুভ, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, এভারেষ্ট জয়ী নিশাত মজুমদার, ক্রিকেটার মেহেদী মিরাজ এবং জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়ার সাবিনা। 

তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে নির্মিত টিভিসিতে অংশগ্রহণ করে জনগণকে সচেতন করেছেন। সারা ঢাকা শহরে পাঁচশতাধিক ফেষ্টুনে উল্লেখিত তারকারা শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে অনুরোধ করছেন। খুব শিগগিরই টিভিসিগুলো বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। 

এ ছাড়াও হালের জনপ্রিয় মিউজিক কম্পোজার প্রীতমের সুরে এবং জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের কণ্ঠে শব্দদূষণ নিয়ন্ত্রণের থিমসং বিভিন্ন চ্যানেলে এক মিনিটের কাটভার্সন প্রচারিত হচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন। 

এই মহানুভবতার জন্য প্রকল্পের পক্ষ থেকে এই তারকাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সবাইকে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা