× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহফুজ-বুবলীর কাছে সুবর্ণার প্রত্যাশা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৬:০৪ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ২২:২৩ পিএম

মাহফুজ-বুবলীর কাছে সুবর্ণার প্রত্যাশা

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধলেন অভিনেতা মাহফুজ আহমেদ ও বুবলী। সম্প্রতি একটি  ভিডিওবার্তায় ‘প্রহেলিকা’ নিয়ে নিজের ভালো লাগা ও প্রত্যাশার কথা বলেন অভিনেত্রী সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। শুভকামনা জানান মাহুফুজ ও বুবলীকে।

তিনি বলনে,  ‘প্রহেলিকা’ সিনেমার একটি বিশেষ ব্যাপার আছে আমার কাছে, আমার খুব প্রিয় একজন মানুষ আবার বড়পর্দায় আসছেন, তিনি মাহফুজ আহমেদ। আমি সিনেমাটির যা ক্লিপস দেখেছি, গান দেখেছি, মাহফুজের লুক খুব ব্যতিক্রম। আমরা যে মাহফুজ আহমেদের সঙ্গে পরিচিত, তার থেকে অনেক দূরে সরে গিয়ে একটি চরিত্র। এতে আমার কৌতূহল বেড়েছে। আমি অবশ্যই সিনেমাটি বড়পর্দায় দেখব।’

এ সময় বুবলীকে নিয়ে প্রশংসা করে সুবর্ণা বলেন, ‘বুবলীরও যে মেকআপ, গেটআপ দেখলাম বা যতটুকু অভিনয় দেখলাম, সচরাচর আমরা বুবলীকে যেভাবে দেখি, তার থেকে খুব ভিন্নভাবে তাকে নির্মাতা উপস্থাপন করেছে। মাহফুজ-বুবলীকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে।’

এদিকে সিনেমাটি নিয়ে প্রচারণায় অংশ হিসেবে শনিবার (২৪ জুন) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, আমার সিনেমার গল্পই সুপারস্টার। দর্শকের জন্যই আমি কাজ করি। ঈদে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’সহ অনেক ভালো সিনেমা আসছে। আমরা সব সিনেমা দেখবো। এর পাশে ‘প্রহেলিকা’ও দেখব।’

মাহফুজ আহমেদ বলেন, ‘প্রহেলিকার মাধ্যমে নতুন সিনেমা নিয়ে ফিরেছি আমি। এটা হলো মনের মানুষ খোঁজার গল্প। বুবলীকে খুবই সময়সচেতন শিল্পী হিসেবে আমার পাশে পেয়েছি। আশা করি ভালো কিছু পাবে দর্শক।’

শবনম বুবলী বলেন, ‘আমরা অন্যরকম একটি আড্ডা দিতে এসেছি। আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি। আমরা শুধু প্রহেলিকা সিনেমা নিয়ে আড্ডা দেবো। একটা ভালো সিনেমা করেছি। বলবো না বিশাল কিছু বানিয়ে ফেলেছি। আপনারা গণমাধ্যমের বন্ধুরা আমাদের সবচেয়ে বড় শক্তি। আশা করি আপনাদের পাশে পাবো।’

এরই মধ্যে সিনেমাটির ‘মেঘের নৌকা’ ও ‘হৃদয় দিয়ে’ শিরোনামের গান দুটি আলোচিত হয়েছে। জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা