× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুয়েকজন কাউয়া শিল্পীকে তারা যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে : ওমর সানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৬:৩৫ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১৬:৫৬ পিএম

দুয়েকজন কাউয়া শিল্পীকে তারা যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে : ওমর সানি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। মাঝে-মধ্যে এ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন তিনি।  এবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যেসব তারকাদের নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে, তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাদের ‘কাউয়া শিল্পী’ আখ্যা দিয়ে বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ হিসেবে মন্তব্য করেছেন ওমর সানী।

শুক্রবার (২৩ জুন) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ বিষয়ে কথা বলেন ওমর সানী। তিনি লেখেন, ‘আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই কম বেশি আমরা সবাই লাফ দিতাম।’ ওমর সানী লেখেন, ‘কিন্তু এখন যে ধরনের দুয়েকজন কাউয়া শিল্পীকে তারা নিয়ে যাচ্ছে। আমরা অবাক হচ্ছি, রুচির দুর্ভিক্ষ। হায়রে...!’ এ মন্তব্যের জন্য অনেকেই সহমত পোষণ করেছেন তারকার সঙ্গে। আবার কেউ কেউ দ্বিমত পোষণ করে সমালোচনাও করেছেন তার।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তারকাদের নিয়ে বিভিন্ন সময় বিনোদনমূলক অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠান মূলত প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করে থাকে। এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’। জ্যামাইকার আমাজুরা হলে আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে প্রথম পর্ব ‘মিউজিক অ্যাওয়ার্ড’ এবং ১ জুলাই থেকে ভার্জিনিয়াতে হবে দ্বিতীয় পর্ব ‘ফিল্ম অ্যাওয়ার্ড’।

এ আয়োজনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন একঝাঁক তারকা। সেখানে ইতোমধ্যে কয়েকজন তারকা পৌঁছে গেছেনও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা