× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিভিতে স্পর্শিয়ার উপস্থাপনায় ‘ঈদ আড্ডা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৫:১৩ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১৫:২০ পিএম

বিটিভিতে স্পর্শিয়ার উপস্থাপনায় ‘ঈদ আড্ডা’

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মডেলিং দিয়ে যাত্রা করে প্রতিষ্ঠিত হয়েছেন অভিনয়ে। অসংখ্য নাটকে তিনি কাজ করেছেন। পাশাপাশি অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন সিনেমাতেও। সর্বশেষ মুক্তি পেয়েছে তার ‘ফিরে দেখা’ নামের একটি সিনেমা। সরকারি অনুদানে নায়িকা রোজিনা পরিচালিত সিনেমাটিতে স্পর্শিয়ার নায়ক নিরব।

এবার এই তারকা হাজির হচ্ছেন উপস্থাপক হিসেবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের অনুষ্ঠানমালায় থাকছে তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। এখানেই স্পর্শিয়ার সঙ্গে আড্ডায় অংশ নিয়ে শুটিংয়ের মজার স্মৃতি ও ঈদে কুরবানির মাংস বিলি করা প্রসঙ্গে স্মৃতিচারণ করেছেন অভিনেতা আবুল হায়াত, ডলি জহুর, সজল ও নাবিলা। 

আফরোজা সুলতানার প্রযোজনায় অনুষ্ঠানিট প্রচার হবে ঈদের দিন বিকাল ৫টা ৪৫ মিনিটে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা