× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার সঙ্গে লিভ টুগেদার করেন শ্রাবন্তী!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৪:০০ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১৪:২৯ পিএম

কার সঙ্গে লিভ টুগেদার করেন শ্রাবন্তী!

আবারও নতুন সিনেমায় যুক্ত হলেন পশ্চিম বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আমি আমার মতো’তে তাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিতু। এর আগে ‘বাবুসোনা’ সিনেমায়ও জুটি বেঁধেছেন এ দুই তারকা।

এতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত।  ছবিতে রজতাভ বাবার চরিত্রে অভিনয় করবেন। আর জিতুর প্রেমিকার চরিত্রে থাকবেন শ্রাবন্তী। তার চরিত্রের নাম সায়নী। গল্পে তারা দুজন বিদেশে কাজ করেন। রসিকলাল ওরফে রজতাভ দেশেই থাকেন। তার স্ত্রী গত হয়েছেন। স্ত্রীর একটা জিনিস খুঁজতেই তিনি মূলত সেখানে যান। আর সেখানে গিয়েই পিতাপুত্রের মধ্যে দ্বন্দ্ব বাধে।

প্রেমিকাকে নিয়ে লিভ টুগেদারে থাকেন জিতু ওরফে উপল। পুরোনো এবং নতুন প্রজন্মের ভাবনা, মূল্যবোধ মিল খায় না। ফলে সম্পর্কে চিড় ধরে। সংঘাত বাধে দুজনার। অবশেষে কী করে বাবার মন ফিরে পান জিতু, সেখানে শ্রাবন্তীর ভূমিকা কী আর কতটা থাকে সেটাই দেখা যাবে এখানে।

ছবিটা মূলত বাবা ছেলের গল্প বলবে, তাদের ঘিরে গল্প এগোবে। জুলাইয়ে শুরু হচ্ছে এই ফ্যামিলি ড্রামার শুটিং। ৬ জুলাই শুটিং ইউনিট পাড়ি দিচ্ছে বিদেশে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা