× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় অন্তরা সঙ্গীত শিক্ষালয়ের ২২ বছর পূর্তি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২১:১৯ পিএম

কুমিল্লায় অন্তরা সঙ্গীত শিক্ষালয়ের ২২ বছর পূর্তি

কুমিল্লায় অন্তরা সঙ্গীত শিক্ষালয়ের ২২ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল "আনন্দগান বাজে"।  শুক্রবার সন্ধ্যায় নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনে(টাউনহল) অনুস্টানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকদের কন্ঠে 'আলো আমার আলো', আষাঢ় কোথা হতে', 'মম বন ভবনে', 'আবার তুই বাঁধবি বাসা', সোনার পালংকের ঘরে' 'মোর ভাবনারে', 'ওই জলকে চলে', 'বন্ধু বিনে প্রাণ' ইত্যাদি গানগুলোসহ নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।

সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও সঙ্গীত শিল্পী  রুমা নাথ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্নিগ্ধা চক্রবর্তী।  অনুষ্ঠানে শুভেচছা  বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের অভিভাবকদের মধ্যে ইয়াসমিন বেগম, অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক, অধ্যক্ষ বিধান চন্দ, মুস্তাফিজুর রহমান পাটোয়ারী, অধ্যাপক নিখিল চন্দ্র রায়, গিয়াস উদ্দীন আহমেদ মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে অন্তরা সঙ্গীত শিক্ষালয়ের পরিচালক ও সঙ্গীত শিল্পী  রুমা নাথকে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ও বেতারে তালিকাভুক্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয় শিক্ষালয়ের পক্ষ থেকে।

অনুষ্ঠানে রুমা নাথ তাঁর বক্তব্যে বলেন, ২০০১ সাল থেকে যাত্রা  শুরু করে  নিষ্ঠার  সাথে দায়িত্ব পালন করে অন্তরা সঙ্গীত শিক্ষালয়ের কার্যক্রম চালিয়ে আসছি। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় পুরস্কার প্রাপ্তি ও বেতারে তালিকাভূক্ত হওয়া প্রতিষ্ঠানর সফলতা ও আমার তৃপ্তি। সকলের সহযোগিতা ও অনুপ্রেরণা থাকলে এ সফলতার ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা