× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার গায়িকা নোরা ফাতেহি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৭:৩৪ পিএম

এবার গায়িকা নোরা ফাতেহি

বলিউডে ক্যারিয়ার শুরু করলেও নোরা তার রূপ ও গুণ দিয়ে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। আর সে প্রমাণ নোরা ভক্তরা সর্বশেষ পেয়েছে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে। সে ধারাবাহিকতায় আবারও একবার নতুন রূপে ধরা দিতে চলেছেন এ বলি সুন্দরী।

অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেলের পাশাপাশি এবার নিজেকে গায়িকা হিসেবেও মেলে ধরেছেন তিনি। আজ বিকেলেই ইউটিউবে প্রকাশ পাবে নোরার গাওয়া প্রথম গান।

আন্তর্জাতিক এ গানের শিরোনাম ‘সেক্সি ইন মাই ড্রেস’। পিঙ্কভিলার বরাতে জানা যায়, সলো গানটি গাওয়ার পাশাপাশি প্রযোজনাও করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এ গানের টিজার এরই মধ্যে দেখে ফেলেছেন নেটিজেনরা।

গানের মিউজিক ভিডিওর জন্য ক্যামেরার সামনে পোশাক নিয়ে নোরার সাহসী পদক্ষেপ দেখে হতবাক নোরা ভক্ত আর নেটিজেনরা। গানের পুরো ভিডিও দেখতে এখন শুধু অপেক্ষার প্রহর গুনছেন তারা। আজ শুক্রবার (২৩ জুন)  বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে নোরা ফাতেহির নতুন এ রূপ দেখতে পাবেন দর্শকরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা