× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিলামে মাইকেল জ্যাকসনের হ্যাট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৬:৩৪ পিএম

নিলামে মাইকেল জ্যাকসনের হ্যাট

প্রয়াত পপ-কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’ নাচ ভক্তদের কাছে ছিল খুবই প্রিয়। এই মুনওয়াক বা সামনে হাঁটার ভঙ্গি করে পেছনের দিকে যাওয়ার বিশেষ নাচটি প্রথমবার করার সময় জ্যাকসন যে কালো রঙের হ্যাট (টুপি) পরেছিলেন, তা এবার নিলামে উঠতে যাচ্ছে।

আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে সংগীত জগতের বিভিন্ন স্মারক নিয়ে একটি নিলামের আয়োজন করা হবে। ওই নিলামে জ্যাকসনের হ্যাটটিও তোলার পরিকল্পনা করা হয়েছে।

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় কালো রঙের হ্যাটটি পরেছিলেন পপ দুনিয়ার বাদশা জ্যাকসন। কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। জ্যাকসন তখন খ্যাতির চূড়ায়। কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন জ্যাকসন। পরবর্তী সময় এই নাচ তাঁর ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়।

আগামী ২৬ সেপ্টেম্বর নিলাম প্রতিষ্ঠান দ্রুয়োত তাদের সংগ্রহে থাকা জ্যাকসনের হ্যাটটি নিলামে তুলবে। এর মূল্য ধরা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা