× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইটান দুর্ঘটনা নিয়ে যা বললেন টাইটানিকের পরিচালক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৫:২১ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৬:৫৮ পিএম

টাইটান দুর্ঘটনা নিয়ে যা বললেন টাইটানিকের পরিচালক

সম্প্রতি আটলান্টিক মহাসাগরের তলদেশে দুর্ঘটনার শিকার সাবমেরিন টাইটান নিয়ে কথা বলেছেন বিশ্ববিখ্যাত টাইটানিক চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরন। তিনি বলেছেন, যা ঘটেছে, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। শুক্রবার (২৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমা বানানোর সুবাদে বিষয়টি ভালো করে বুঝতে ৩৩ বার আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে এসেছেন ক্যামেরন।

টাইটানে থাকা পাঁচ যাত্রী নিখোঁজের বিষয়ে কয়েক দিন আগেই তিনি সবার মৃত্যু হতে যাচ্ছে বলে ধারণার কথা জানিয়েছিলেন। বিবিসিকে ক্যামেরন বলেন, ‘যা ঘটেছে, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। যখন সাবমেরিনটির ইলেকট্রনিক্স ব্যর্থ হয়েছে, যোগাযোগ ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে ট্র্যাকিং ট্রান্সপন্ডার ব্যর্থ হয়েছে, তার মানে সাবমেরিনটি আর নেই।’

টাইটানিক চলচ্চিত্রের পরিচালক আরও বলেন, রবিবার (১৮ জুন) তিনি একটি নৌজাহাজে ছিলেন। টাইটান নিখোঁজ হওয়ার কথা সোমবার (১৯ জুন) পর্যন্ত তিনি জানতে পারেননি। যখন জানতে পারলেন সাবমেরিনটি যোগাযোগ ও তার নিজের গতিপথ দুটোই হারিয়ে ফেলেছে, তখনই ধারণা করেছিলেন এরই মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে।

জেমস ক্যামেরন বলেন, ‘মনে হয়েছে দীর্ঘ দুঃস্বপ্নের সময়ের মতো, যেখানে মানুষ ছোটাছুটি করছে আর চিৎকার করে অক্সিজেন এবং এসব নিয়ে শুধু কথা বলে যাচ্ছে।’

এদিকে আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিনের সব আরোহীই মারা গেছেন বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টায়) সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড জানায়, সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেন এবং কখন এটি ঘটেছে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে।

এ ঘটনা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয় জানিয়ে মার্কিন কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাগার ওই সাবমেরিনের পাঁচ আরোহীর পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা