× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ পুলিশ নিয়ে রোজিনার গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৫:০৪ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৬:২৫ পিএম

বাংলাদেশ পুলিশ নিয়ে রোজিনার গান

বাংলাদেশের পুলিশের যাপিত জীবন ও ইতিবাচক দিক নিয়ে এবার গান করলেন বাংলাদেশ বেতার, বিটিভি  ও জাতীয় শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। ‘সকাল-বিকাল ঠান্ডা মেজাজ, শোনায় মধুর বুলি সে, আমার তিনি চাকরি করে, পোশাক পরা পুলিশে’এমন কথামালার এ গানটির শিরোনাম ‘পুলিশের বউ’।

ড. তপন বাগচীর লেখা ও শামীম মাহমুদের সংগীতায়োজনে গানটির সুর করেছেন রোজিনা নিজেই। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) এই গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সুরের আলো বিডি’তে অবমুক্ত করা হবে গানটি।

কণ্ঠশিল্পী রোজিনা বলেন, ‘আমার জানামতে পুলিশ নিয়ে এটাই প্রথম গান; যা বাণিজ্যিকভাবে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে এই বাহিনী নিয়ে গান করা হলেও পুলিশ নিয়ে এরকমভাবে সর্বস্তরের শ্রোতাদর কাছে কোনো গান পৌঁছায়নি।’

এই গায়িকা আরও বলেন, গানটি করতে অনেক কষ্ট করতে হয়েছে। পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়েছে। এর আগেও হয়তো বিভিন্নভাবে গানের কথায় পুলিশ বাহিনীর কথা এসেছে। কিন্তু অনুমতি নিয়ে আমিই প্রথম করছি। এর জন্য উপমহাপুলিশ পরিদর্শক (পুলিশ অধিদপ্তর, ঢাকা) মোহাম্মদ আবদুল্লাহীল বাকীর কাছে ভীষণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর গানের কথা ও সুর অনেক ভালো হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।‘

ক্যারিয়ারের শুরু থেকেই বিষয়ভিত্তিক গান গেয়ে শ্রোতাদের মধ্যে আলাদা একটা অবস্থান তৈরি করেছেন রোজিনা আক্তার। এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একাধিক গান করেছেন তিনি। কণ্ঠে তুলেছেন বিশ্বকাপ ফুটবল, গার্মেন্টস শ্রমিক, বৃদ্ধাশ্রম ও দুঃখী মায়ের গল্পও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা