× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেট দল কিনলেন সঞ্জয় দত্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৩:৪৫ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৪:১৮ পিএম

ক্রিকেট দল কিনলেন সঞ্জয় দত্ত

বলিউড তারকা শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলার পর ক্রিকেট দল কিনলেন বলিউডের আরও এক সুপারস্টার। তিনি সঞ্জয় দত্ত। বিশ্বের ফাস্টেস্ট ক্রিকেট লিগ খেলবে তার দল। ‘হারারে হ্যারিকেন্স’ নামে একটি ক্রিকেট দল কিনেছেন তিনি; যা জিম্বাবুয়ের টি-১০ ক্রিকেট লিগে খেলবে। আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। কিন্তু জিম্বাবুয়ের টি-১০ ক্রিকেট লিগ ফাস্টেস্ট হওয়ায় কম দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে।

জানা গেছে, কয়েকশ কোটি টাকা খরচ করেই ওই বিদেশি ক্রিকেট দল কিনেছেন সঞ্জয় দত্ত। তার সঙ্গে যৌথভাবে এ ক্রিকেট দলের মালিক এরিজ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সোহম রায়।

জিম্বাবুয়ের ক্রিকেট দল কেনার পর ভীষণ খুশি সঞ্জয় দত্ত। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভারতীয়দের কাছে ক্রিকেট শুধু একটা খেলা নয়। এ দেশে ক্রিকেট ধর্মের মতোই। সবচেয়ে বেশি এ খেলাই দেখে আমাদের দেশের মানুষ। তাই আমার মনে হয়েছে, বিশ্বের সমস্ত প্রান্তে এ খেলা পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে আমাদের।’

সাঞ্জু ভাই আরও বলেন, ‘জিম্বাবুয়ের স্পোর্টসের সঙ্গে দীর্ঘদিনের কানেকশন আছে। তা ছাড়া এ ফরম্যাটে ক্রিকেট দেখতে ফ্যানদের ভালো লাগবে বলেই আমার মত। তাদের আনন্দ জোগাতে পেরে আমারও খুবই ভালো লাগছে। আমি আশা করব, হারারে হ্যারিকেন্স দল জিম অ্যাফ্রো টি-১০-এ ভালো খেলবে।’

কোটি টাকা খরচ করে হারারে হ্যারিকেন্স দলটি কিনে বেশ উচ্ছ্বসিত সঞ্জয় দত্ত। তবে এই প্রথম ক্রিকেট দল কেনেননি এই তারকা। এর আগেও পাকিস্তান ক্রিকেট লিগের একটি দল কিনেছেন তিনি; যার নাম ‘লাহোর কলন্দরস’।

কারনলেজ ডট কমের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে দাঁড়িয়ে ২৯৫ কোটি রুপির সম্পত্তি রয়েছে সঞ্জয় দত্তের। তার বার্ষিক আয় কমপক্ষে ১২ কোটি। মাসে ১ কোটির বেশি আয় করেন তিনি।

১৯৮১ সালে রকি ছবির মাধ্যমে বলি ক্যারিয়ার শুরু করেছিলেন সঞ্জয় দত্ত। সে সময় বক্স অফিস কাঁপিয়েছিল রকি। ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই এলেও, ক্রিজে টিকে আছেন সাঞ্জু বাবা।

বর্তমানে অভিনয়, টিভি অ্যাপিয়ারেন্স, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, প্রযোজনা করেই আয় করেন তিনি। মাঝেমধ্যে নানা ব্যবসায় বিনিয়োগ করেন। ক্রিকেট দল কেনাটাও বিনিয়োগের আওতায় পড়ে। স্বাভাবিকভাবে এ বিনিয়োগ থেকেও লাভ করতে চলেছেন তিনি; যার জেরে তার ব্যাংক ব্যালান্স আরও ফুলে ফেঁপে উঠবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা