× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'নিয়ত' নিয়ে ফিরছেন বিদ্যা বালান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৪:১৮ পিএম

'নিয়ত' নিয়ে ফিরছেন  বিদ্যা বালান

চার বছর পর রুপালি পর্দায় ফিরছেন ‘ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। এবার তাকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। এ ছবির নাম ‘নিয়ত’। পরিচালনা করছেন অন্নু মেনন।

সম্প্রতি ছবিতে থাকা বিদ্যার একটি লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে খুব সাধারণ লুকেই পাওয়া গেল নায়িকাকে। সবুজ শার্ট, মেরুন রঙা সোয়েটার আর বাদামি রঙের ওভারকোটে দেখা মিলল বিদ্যার। কপালের কাছে চুল ছোট করে ছাঁটা, একটি আয়নার ঘা ঘেঁষে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। বিদ্যার পেছনে রয়েছে বইয়ের তাক। যাতে সারি সারি বই সাজানো।

এদিকে ‘নিয়ত’-এর ফার্স্ট লুক অনেককেই আগাথা ক্রিস্টি রচিত মার্ডার মিস্ট্রির কথা মনে করয়ে দিচ্ছে।

গোয়েন্দারূপী বিদ্যা এবং তার আতস কাচের নিচে থাকা সম্ভাব্য অপরাধীদের সাজপোশাক থেকে রুমের আবহ, সবকিছুর মধ্যেই আগাথা ক্রিস্টির লেখনীর সুর বাঁধা রয়েছে তা অস্বীকার করার জো নেই।

এ ছবিটাতে বিদ্যার পাশাপাশি দেখা মিলবে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতাদের। আগামী ৭ জুলাই মুক্তি পাবে ‘নিয়ত’।

শেষ বিদ্যা বালানকে দেখা গিয়েছিল ‘মিশন মঙ্গল’এ। এরপর ওটিটি প্ল্যাটফর্মে তার একাধিক ছবি মুক্তি পেয়েছে ঠিকই, তবে সেভাবে দাগ কাটতে পারেননি ‘শেরনি’ অভিনেত্রী।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা