× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরে আসছে স্কুইড গেমসের দ্বিতীয় সিজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৩:৪৫ পিএম

 নভেম্বরে আসছে স্কুইড গেমসের দ্বিতীয় সিজন

কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেমস’ ভক্তদের মধ্যে তুলেছিল তুমুল আলোড়ন। প্রথম সিজনেই নেটফ্লিক্সে সিরিজটি করেছিল বাজিমাত। নেটফ্লিক্সে হুমড়ি খেয়ে দর্শক সিরিজটি উপভোগ করেছে। ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন আসছে। দীর্ঘ প্রতীক্ষার পর তুমুল জনপ্রিয় সিরিজটির দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। নতুন সিজনের তারকাদের পরিচয় করিয়ে দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। স্কুইড গেমের দ্বিতীয় সিজন নেটফ্লিক্সে নভেম্বরে মুক্তি পেতে পারে।

এরই মধ্যে দ্বিতীয় সিজনে কারা অভিনয় করছেন তার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নেটফ্লিক্স। লি জাং জায়, লি বিয়ং হু, ওয়াই হা জুন এবং গং ইয়ো স্কুইড গেমের দ্বিতীয় সিজনে ফিরছেন আবারও। এছাড়া ৪ জন নতুন তারকাও যোগ দিচ্ছেন স্কুইড গেমের মৃত্যুখেলায়। সিরিজটির অফিসিয়াল তারকা কাস্টের ঘোষণা করে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে নেটফ্লিক্স। ক্লিপটি প্রথম মৌসুমের ঝলক দিয়ে শুরু হয় এবং পরে মঞ্চে নুতন তারকাদের দেখায়।

এদিকে বহুল প্রতীক্ষিত সিরিজটির দ্বিতীয় সিজন আসার ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির আগমন ঘিরে বেশ হাইপ তৈরি হয়েছে। ভক্তরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

কেউ কেউ বলছেন, এবারের মৃত্যুখেলা আরএক্স ভয়ানক হবে। স্কুইড গেমের প্রথম সিজনটি লিখেছেন হোয়াং ডং-হিউক। তিনিই এটি পরিচালনা করেছেন। এটি ২০২১ সালে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছিল। ২০২২ সালে এমি অ্যাওয়ার্ডে সেরা ড্রামার জন্য মনোনীত হওয়া প্রথম বিদেশি ভাষার সিরিজ এটি।

অর্জন করেছে এমিসহ বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও। মুক্তির পরপরই বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সিরিজটি। দীর্ঘদিন নেটফ্লিক্সের শীর্ষস্থান দখল করেছিল এটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা