× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন সাদিয়া ইসলাম মৌ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৬:১৬ পিএম

শুভ জন্মদিন সাদিয়া ইসলাম মৌ

সাদিয়া ইসলাম মৌ- এ প্রজন্মের অনেক মডেল-অভিনেত্রীর কাছে আইকন তিনি। বাংলাদেশের 'সুপার মডেল' পরিচিত পাওয়া এই তারকার আজ জন্মদিন। ১৯৭৬ সালের এই দিনে (২১ জুন) জন্মগ্রহণ করেন তিনি। প্রতি বছরের মতো এবারও একান্ত ঘরোয়াভাবে নিজের জন্মদিনের কেক কাটবেন বলে জানান এই অভিনেত্রী।

মৌ নব্বই দশক থেকে ২০০০ পরবর্তী সময়ে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। মডেলিং জগতে নিজেকে অনন্যা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এখনো পর্যন্ত নারী মডেলদের মধ্যে তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি। সেই সঙ্গে এ দেশের অন্যতম জনপ্রিয় একজন নৃত্যশিল্পীও তিনি।

নাটকে কাজ করেন একদম বেছে বেছে। কেবলমাত্র বিশেষ দিবসের দুয়েকটি নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করেন তিনি। তবে বিভিন্ন উৎসব উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায় তাকে। এবার ঈদেও ছোটপর্দার একাধিক অনুষ্ঠানে নাচবেন তিনি। নাচের প্রতি তার ভালোবাসা অনেক বছর ধরেই।

সাদিয়া ইসলাম মৌ তার ক্যারিয়ার শুরু করেন ১৯৮৯ সালে। অল্প সময়েই তিনি নিজেকে জনপ্রিয়তার সারিতে নিয়ে আসেন। ২০০০-এর দশকে তিনি তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। বর্তমানে পেশাগতভাবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ব্যক্তি জীবনে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী মৌ। পুষ্পিতা ও পূর্ণ নামে তাদের দুই সন্তান রয়েছে।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা