× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজ হলিউড অভিনেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৪:৪৯ পিএম

নিখোঁজ হলিউড অভিনেতা

পাঁচ মাস আগে নিখোঁজ হয়েছিলেন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা জুলিয়ান স্যান্ডস। ‘এ রুম উইথ এ ভিউ’ এবং ‘ওয়ারলক’-এর মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রের জন্য বিখ্যাত এই অভিনেতা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পাহাড় থেকে নিখোঁজ হয়েছেন।

এখনও চলছে অভিনেতার খোঁজ, মঙ্গলবার এমনটাই জানিয়েছে হলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যম। এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত এখনও খুঁজে পাওয়া যায়নি স্যান্ডসকে। ৮০ বারের ওপরে অভিযান চালানো হয়েছে স্বেচ্ছাসেবী, কর্মকর্তা ও কর্মচারী নিয়ে। ৫০০ ঘণ্টার বেশি সময় ধরে খোঁজা হয়েছে। এই কাজে নিয়োজিত ছিল দুটি হেলিকপ্টার ও ড্রোন।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘কিছু কিছু স্থান অনেক উঁচু, একাধিক এলাকায় খাড়া পাহাড় এবং গিরিখাত রয়েছে, যেখানে এখনও ১০ ফুটের বেশি বরফ এবং তুষার রয়েছে।’

৬৫ বছর বয়সি অভিনেতা সান গ্যাব্রিয়েল পর্বতমালার বাল্ডি বোল এলাকায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। তীব্র শীতল আবহাওয়া, ক্যালিফোর্নিয়াজুড়ে মুষলধারে বৃষ্টি এবং ভারি তুষারপাতের কারণে বাল্ডি স্কি এলাকাটি সেই সময়ে বিপজ্জনক হয়ে উঠেছিল। অভিনেতার নিখোঁজ হওয়ার খবর ১৩ জানুয়ারি প্রথম জানতে পারেন তার স্ত্রী। এরপর থেকে এখনও তার খবর মেলেনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা