× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক সঙ্গে অর্ণব-অরিজিৎ, অপেক্ষা নতুন চমকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৪:৪২ পিএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১৬:১১ পিএম

এক সঙ্গে অর্ণব-অরিজিৎ, অপেক্ষা নতুন চমকের

দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণব। অন্যদিকে ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। সম্প্রতি তারা এক ফ্রেমে ধরা দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে সেই ছবি। তাহলে কি অর্ণব-অরিজিৎ একসঙ্গে কাজ করতে চলেছেন? সামাজিক মাধ্যমে এই ছবি দেখে এমনই জল্পনা শুরু হয়েছে ভক্তদের মাঝে। ছবিটি শেয়ার করেছেন অর্ণব নিজেই। 

অর্ণব তার ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার করেছেন মঙ্গলবার। ছবিতে তাকে অরিজিৎ সিংয়ের পাশে দেখা গেছে। লোকেশনে অর্ণব ট্যাগ করেছেন জিয়াগঞ্জ। অরিজিতের গ্রামের বাড়ি সেটি।

ক্যাপশনে অর্ণব লিখেছেন, ‘অবশেষে, দেখুন কে! এতদিন পর দেখা! ধন্যবাদ অরিজিৎ সিং সুন্দর সময় দেয়ার জন্য…গত সন্ধ্যায়। আরও একটু বেশি সময় একসঙ্গে কাটাতে পারলে ভালো লাগতো! কী মজার মজার সব খাবার! আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সঙ্গে দেখা করাটাই একটা ট্রিট! আর হ্যাঁ! আপনাকে শিগগির গানটি পাঠাবো! ভালোবাসি।’

অর্ণব ও অরিজিৎকে একসঙ্গে দেখে অধিকাংশ ভক্তেরই প্রশ্ন, তাহলে কি অর্ণব-অরিজিৎ নতুন কোন চমক নিয়ে আসছেন? 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা