× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে রাশেদ সীমান্তর ৪ নাটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৪:৩৭ পিএম

ঈদে রাশেদ সীমান্তর ৪ নাটক

আসন্ন ঈদুল আজহায় বৈশাখী টিভিতে প্রচার করা হবে রাশেদ সীমান্ত অভিনীত ৪ নাটক। এর মধ্যে দুটি একক এবং দুটি ৭ পর্বের বিশেষ ধারাবাহিক। একটি ধারাবাহিকের নাম ‘হাবুর স্কলারশিপ-২’। রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন তানজিকা আমিন, সায়কা আহমেদ, মাহা, শফিক খান দিলু, অলিউল হক রুমী এবং অস্ট্রেলিয়াপ্রবাসী কয়েকজন। আরেকটি ধারাবাহিক হলো ‘বিজয়ের গল্প’।

ইশতিয়াক আহমেদ রোমেলের পরিচালনায় এ নাটকে রাশেদ সীমান্তর বিপরীতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন।

দুটি একক নাটকের মধ্যে টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফের চিত্রনাট্যে ‘কন্ট্রাক্ট ম্যারেজ-২’। আল হাজেনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তানজিকা আমিন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ, নরেশ ভূঁইয়া, রেশমী আহমেদসহ অনেকেই। অন্য একক নাটকটি হলো ‘লাইফ বয়’। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে, মাবরুর রশীদ বান্নার পরিচালনায় এ নাটকের অন্য শিল্পীরা হলেন রোকাইয়া জাহান চমক, নরেশ ভূঁইয়া, আহসানুল হক মিনু প্রমুখ।

নাটকগুলো নিয়ে রাশেদ সীমান্ত বলেন, ‘আমি চেষ্টা করেছি গল্পনির্ভর নাটকে অভিনয় করতে। প্রতিটি গল্পই আলাদা বৈশিষ্ট্যে নির্মিত এবং সমাজের জন্য আলাদা মেসেজ বহন করে। হাসিঠাট্টার ছলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নাটকগুলোতে তুলে ধরা হয়েছে। জানি না কতটুকু ভালো করতে পেরেছি, তবে দর্শক পছন্দ করলে সেটাই হবে আমার পরম পাওয়া।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা