× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ফারহানের সঙ্গে নিহা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৩:৩১ পিএম

এবার ফারহানের সঙ্গে নিহা

নাজনীন নাহার নিহা। নাটকে নতুন মুখ। অল্প দিনেই নিজের নাম ছড়িয়ে দিয়েছেন তিনি দর্শকের মাঝে। প্রযোজক ও নির্মাতারাও তাই তাকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। জোভানের সঙ্গে একটি নাটক দিয়ে রাতারাতি তিনি আলোচনায় আসেন। এবার জুটি হলেন মুশফিক আর ফারহানের সঙ্গে। 

প্রেমিকার জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর বিষয়ে একেবারে উদাসীন। এমনই এক বাউন্ডুলে প্রেমিকের গল্প নিয়ে ঈদে হাজির হচ্ছেন অভিনেতা মুশফিক আর ফারহান। এতে তার নায়িকা হিসেবে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা।

দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক ‘সুইট প্রবলেম’ নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন সাজ্জাদ স্বপন।

নির্মাতা হিমি জানান, ‘এটি পুরোটাই রোমান্টিক ঘরানার একটি গল্প। যেখানে প্রেমিকের পাগলামি আর প্রেমিকার সিরিয়াসনেস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।’

নাটকের গল্পে ফারহান অভিনয় করেছেন বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান জারিফের চরিত্রে। অন্যদিকে যৌথ পরিবারের আদরের মেয়ে মাইশা চরিত্রে দেখা যাবে নিহাকে।

গল্পের রেশটি এমন, রাস্তার যে স্থানে মাইশা হাগ করেছিল, সেখানে একটি স্মৃতিস্তম্ভ বানানোর উদ্যোগ নেয় জারিফ। অথচ বেকার জারিফ চলাফেরা করেন বাবার এটিএম কার্ড থেকে চুরি করে টাকা তুলে! জারিফের এমন বেকারত্ব আর পাগলামি রোধ করার চেষ্টা করে মাইশা। চলতে থাকে জটিল ও মিষ্টি প্রেমের গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘সুইট প্রবলেম’।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা