× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিউজিক্যাল এক্সপ্রেসে ফেরদৌস ওয়াহিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৩:২১ পিএম

মিউজিক্যাল এক্সপ্রেসে ফেরদৌস ওয়াহিদ

বাংলাদেশে পপসংগীতের ইতিহাসে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি নাম ফেরদৌস ওয়াহিদ। পপসংগীতকে সদ্যস্বাধীন বাংলাদেশে পরিচিত এবং জনপ্রিয় করায় রেখেছেন অনবদ্য অবদান। চার দশকের সংগীত ক্যারিয়ারে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তার কণ্ঠের ‘এমন একটা মা দে না’, ‘মামনিয়া’ ইত্যাদি আজও মানুষের প্রিয় গানের তালিকায়।

সম্প্রতি শারীরিকভাবে বেশ ভোগান্তিতে পড়েন তিনি। তবে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন। গানে খুব একটা নিয়মিত নন। বেশিরভাগ সময় থাকেন গ্রামের বাড়িতেই। তার ভিড়ে সম্প্রতি গাইলেন বিটিভির জন্য একটি অনুষ্ঠানে।

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ ব্যান্ডসংগীতের অনুষ্ঠান ‘মিউজিক্যাল এক্সপ্রেস’। শাহ জামান মিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাহিদা আফরোজ সুমি। ঈদের বিশেষ দুই পর্বের এ আয়োজনে গান গাইবে সাতটি ব্যান্ড। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় থাকছেন ফেরদৌস ওয়াহিদ ও তার দল। বেশ কিছু গান নিয়ে দর্শকের সামনে আসবেন তিনি। এই গুণী শিল্পী বলেন, ‘বিটিভিতে পারফর্ম করতে সব সময়ই ভালো লাগে। শিল্পী হিসেবে আমাদের উত্থানের দিনগুলোয় বিটিভি জড়িয়ে আছে অনেক স্মৃতি, আবেগ নিয়ে। তাই যখনই চ্যানেলটি ডাকে ছুটে যাই। এবার ঈদে বেশ কিছু গান গেয়েছি মিউজিক্যাল এক্সপ্রেস অনুষ্ঠানে। আশা করি দর্শকের ভালো লাগবে।’

ফেরদৌস ওয়াহিদ ছাড়াও অনুষ্ঠানটিতে আরও থাকবে আভাস, বিন হাই ব্যান্ড এবং কিশোর অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের পরিবেশনা। তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে লালন ব্যান্ড, মেঘদল ও এফ মাইনর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা