× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়ের বাবা হলেন রামচরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৪:৪৭ পিএম

মেয়ের বাবা হলেন রামচরণ

মেয়ের বাবা হলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা রামচরণ। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন রামচরণের স্ত্রী উপাসনা। খবরটি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘উপাসনা কামিনেনি ও রামচরণ কোনিদেলার কন্যাসন্তান হয়েছে ২০ জুন, ২০২৩-এ, অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলস হায়দরাবাদে। সদ্যোজাত ও মা ভালো আছেন।’

রামচরণের মেয়েকে নিয়ে গান বানিয়ে ফেলেছেন অস্কারজয়ী নাটু নাটু গায়ক কালা ভৈরব। শুভকামনা জানাচ্ছেন অভিনেতার ভক্ত ও সহকর্মীরা।

২০১২ সালের ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রামচরণ। ২০২২ সালের ডিসেম্বরে অভিনেতা চিরঞ্জীব সামাজিক মাধ্যমে শেয়ার করেন রামচরণের বাবা হতে চলার খবর। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রামচরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা