× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্যরকম প্রেমের গল্পে ‘ওয়াদা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৩:৪৮ পিএম

অন্যরকম প্রেমের গল্পে ‘ওয়াদা’

ঈদ ঘিরে নানা রকম গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক। সব শ্রেণি-পেশার দর্শকের কথা মাথায় রেখে বৈচিত্র্যময় নাটক নির্মাণের হিড়িক পড়েছে। উত্তরা থেকে শুরু করে ঢাকার নানা লোকেশন ও ঢাকার বাইরে চলছে শুটিং। এবার বেশ কিছু নাটকে দেখা যাবে অভিনেতা নিলয় আলমগীরকে। তার ভিড়ে সিএমভির ব্যানারে অন্যরকম প্রেমের গল্পে দেখা যাবে তাকে। এতে তার চরিত্রের নাম রাশেদ। নাটকের নাম ‘ওয়াদা’। নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।

এ নাটকে নিলয়ের বিপরীতে দেখা যাবে সাফা কবিরকে। তিনি অভিনয় করেছেন যূথী নামের চরিত্রে। গল্পে দেখা যাবে নিজেদের প্রেম বাঁচাতে লড়াই করতে প্রস্তুত শেষনিঃশ্বাস পর্যন্ত রাশেদ আর যূথী। যেমন প্রেম আজকাল আর মেলে না। এমন প্রেমের মধ্যে ভিলেন সুলতান চরিত্রে হাজির হবেন রওনক হাসান।

নাটকটি সম্পর্কে নির্মাতা জানান, ‘ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এ কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটা নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। মোট মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।’

সাফা কবির বলেন, ‘এটি একটি ভিন্ন আমেজের রোমান্টিক গল্পের নাটক। দর্শক নাটকটি দেখে বিনোদিত হবেন।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ওয়াদা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা