× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণার শিকার হলেন রাশ্মিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৬:০৩ পিএম

প্রতারণার শিকার হলেন রাশ্মিকা

মুক্তির অপেক্ষায় আছে দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার বহু প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। তাই বেশ ব্যস্ত এই অভিনেত্রী। এর মাঝেই বিপত্তি। প্রায় ৮০ লাখ রুপি খোয়া গেল অভিনেত্রীর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়,  অভিনেত্রীর এই বিপুল অঙ্কের অর্থ প্রতারণার পেছনে রয়েছেন তার দীর্ঘ দিনের ম্যানেজারের হাত। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ম্যানেজারকে চাকরি থেকে বিতাড়িত করেন রাশ্মিকা।

যদিও এই বিপুল অঙ্কের অর্থ প্রতারণার ঘটনায় পুলিশে অভিযোগ করেননি অভিনেত্রী। তার ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘অহেতুক এটি নিয়ে কোনো ধরনের খবর হোক চান না রাশ্মিকা। সেই কারণে নিজের ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করেই ক্ষান্ত হয়েছেন।’

অন্যদিকে, কর্মজীবনে এই মুহূর্তে একের পর এক সাফল্যের সিঁড়ি ভাঙছেন রাশ্মিকা। কয়েকমাস আগেই বলিউডে তার অভিষেক হয়েছে ‘গুডবাই’ সিনেমা দিয়ে। প্রথম সিনেমাতেই অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে দেখা তাকে। সিনেমাটি বক্স অফিসে তেমন ভাবে সাফল্য না পেলেও প্রশংসিত হয়েছে রাশ্মিকার অভিনয়।

‘গুডবাই’-এর পরে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে রাশ্মিকার আরও একটি বলিউড সিনেমা, ‘মিশন মজনু’। এতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা গিয়েছে তাকে। এর পর রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ সিনেমা তাকে। তবে এর আগেই পরের সিনেমা প্রায় চূড়ান্ত হয়ে গেছে তার। খবর, এরপর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা