× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছেন করণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৫:২১ পিএম

আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছেন করণ

বলিউডের খ্যাতিমান নির্মাতা ও প্রযোজক করণ জোহর। বিনোদন জগতে ইতোমধ্যে পার করেছেন ২৫ বছর। এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছেন এই নির্মাতা। চলতি বছরেই ২৫তম বর্ষপূর্তি হতে চলেছে করণের। আর জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ বছরেই তার মুকুটে যোগ হলো নতুন পালক। বিশ্ব বিনোদনে তার অবদানের কথা মনে রেখে করণকে সম্মানিত করবেন ব্রিটিশ পার্লামেন্ট।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সব সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টে সম্মানিত হতে চলেছেন করণ। ওয়েস্টমিনস্টারের প্রাসাদে আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে এই সম্মাননা। সেখানে ‘হাউস অফ কমন’ ও ‘হাউস অফ লর্ডস’-এর উপস্থিতিতে বলিউডের এই খ্যাতনামা প্রযোজক-নির্মাতাকে সম্মানিত করা হবে।

জানা গেছে, বলিউডে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় সহকারী পরিচালক হিসাবেনিজের কর্মজীবন শুরু করেছিলেন করণ। তার পর ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’র মতো জনপ্রিয় সব সিনেমা নির্মাণ করে তৈরি করে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন করণ।

শুধু নির্মাণ নয়, পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও বেশ হাত পাকিয়েছেন তিনি। প্রযোজনা করেছেন ‘দোস্তানা’, ‘ডিয়ার জ়িন্দেগি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো সিনেমা। এমনকি, করণের একাধিক সিনেমার শুটিংও হয়েছে ইংল্যান্ডে।

এ ছাড়া ব্রিটেনে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র মতো একাধিক হিট সিনেমার শুটিং সেখানেই করেছেন করন। ব্রিটেনের সঙ্গে তার যে আত্মিক যোগ রয়েছে, সে কথা এর আগে একাধিক বার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন এই নির্মাতা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা