× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাভলু-মিতিল জুটির কার বিয়ে কে করে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৩:২০ পিএম

লাভলু-মিতিল জুটির কার বিয়ে কে করে

বাংলাদেশের বরেণ্য নাটক, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সালাহ উদ্দিন লাভলু। তারই হাত ধরে অভিনয়ে নাম লেখান সেরা নাচিয়ের মিতিল ফাররোখ। আগামী ঈদে তিনি আসছেন নতুন নাটক নিয়ে। সেখানে গুরু লাভলুরই বিপরীতে দেখা যাবে মিতিলকে। নাটকের নাম ‘কার বিয়ে কে করে’। 

নাটকটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম। এরই মধ্যে রাজধানীর পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি নির্মাণের পাশাপাশি জব্বার চরিত্রে অভিনয় করেছেন সালাহ উদ্দিন লাভলু। তার বিপরীতে লাইলী চরিত্রে অভিনয় করেছেন মিতিল। 

নাটকটি নিয়ে সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘মিতিলের তো অভিনয়ে যাত্রা শুরু আমার হাত ধরেই। অভিনয়ে বেশ ভালো করছে মিতিল। এ নাটকেও চরিত্রানুযায়ী বেশ ভালো করেছে। আর এবারের ঈদে আমার নির্দেশনায় নির্মিত দুটি নাটক দর্শক দেখতে পাবেন দুটি ভিন্ন চ্যানেলে। দুটি নাটক নিয়েই আমি আশাবাদী।’ 

মিতিল বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে এমন গুণী, দেশবরেণ্য একজন অভিনেতা, নির্মাতার নির্দেশনায় বেশ ভালোভাবে অভিনয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করাটা আমার জন্য সব সময়ই পরম সৌভাগ্যের। বলা যায় বেশ কিছুদিন বিরতির পর আমার অভিনয় করা। যথারীতি অনেক যত্ন নিয়ে পুরো ইউনিটের ভীষণ আন্তরিকতায় কাজটি শেষ হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে।’ 

লাভলু জানান, কার বিয়ে কে করে নাটকটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার করা হবে। এ ছাড়াও লাভলু মামুনুর রশীদের রচনায় ‘কাক জোছনা’ নামের একটি নাটক নির্মাণ করেছেন, এটি চ্যানেল আইতে প্রচার করা হবে আগামী ঈদে। 

এদিকে মিতিলের চাচা ও নানা মারা যাওয়ার কারণে এবং বেশ কিছুদিন দেশের বাইরে থাকার কারণে দীর্ঘ একটা সময় তাকে নতুন নাটকে দেখা যায়নি। তবে মিতিল জানান, এখন থেকে আবারও অভিনয়ে নিয়মিত হবেন। সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় মিতিল প্রথম ‘প্রিয় দিন প্রিয় রাত’ ধারাবাহিকে অভিনয় করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা