বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৩ পিএম
মাইলি ববি ব্রাউন ও হেনরি কেভিল অভিনীত ‘এনোলা হোমস টু’ নভেম্বরের ৪ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিন ভ্যারাইটি বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে ট্রেলার।
‘এনোলা হোমস’- এর বিভিন্ন রহস্যময়ী অভিযান নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। সঙ্গে যুক্ত হয়েছে তারই বড় ভাই এনোলা হোমস। সিনেমাটির নতুন কিস্তির গল্প নেওয়া হয়েছে ন্যান্সি স্প্রিংয়ারের লেখা উপন্যাস ‘দ্য এনোলা হোমস মিস্টেরিয়াস’ থেকে। এটি নির্মাণ করছেন হেনরি ব্যাডবির।
সিনেমাটির প্রথম পর্ব থিয়েটারে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে তা নেটফ্লিক্সে প্রকাশ পায়। সে ধারাবাহিকতায় নতুন কিস্তিও দেখা যাবে এই ওটিটি প্লাটফর্মে।
সিনেমার প্রথম কিস্তিতে দেখা গেছে, শার্লক হোমসের বোন এনোলা। যে নামের অক্ষরগুলো উল্টে দিলে দাঁড়ায় ‘অ্যালোন’। মা ইচ্ছে করেই মেয়ের এমন নাম রেখেছিলেন। মেয়েকে বড়ও করেছেন স্বতন্ত্র নিয়মে, বাঁচতে শিখিয়েছেন নিজের মতো করে। এনোলা জানে সে একাই যথেষ্ট, সঙ্গীর দরকার নেই তার। বাড়িতেই সে মায়ের কাছ থেকে শেখে মার্শাল আর্টস, লাইব্রেরির প্রতিটা বই তার কণ্ঠস্থ।
১৬ বছরের জন্মদিনে ঘুম থেকে উঠে কিশোরী আবিষ্কার করে, মা বাড়িতে নেই। শুধু তার জন্য রেখে গেছে কিছু ক্লু। দুই ভাই মাইক্রফট আর শার্লকও এসে পড়ে ঘটনাস্থলে। এনোলাকে স্কুলে দিয়ে নিয়মের ছকে বেঁধে ফেলতে চাইলে সে চুপিসারে পাড়ি দেয় লন্ডন। পথেই শুরু হয় তার অ্যাডভেঞ্চার।
প্রবা/এসএস/এমজে/