× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃত্বিকের সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমায় কিয়ারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৬:৫৩ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৭:৫২ পিএম

হৃত্বিকের সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমায় কিয়ারা

হৃত্বিক রোশনের ব্লকব্লাস্টার সিনেমা ‘ওয়ার’-এর সিক্যুয়েল ‘ওয়ার ২’। সিনেমায় হৃত্বিকের চরিত্র নিশ্চিত। তবে তার বিপরীতে কে অভিনয় করবে, তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার জানা গেল হৃত্বিকের বিপরীতে অভিনয় করতে চাওয়া অভিনেত্রীর নাম। 

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, কিয়ারা হতে যাচ্ছেন ‘ওয়ার ২’ সিনেমায় হৃত্বিকের নায়িকা। এ বিষয়ে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়, ‘ওয়ার ২’ সিনেমার জন্য কিয়ারা এখন সেরা পছন্দ। আমরা তার সঙ্গে কথা বলেছি। সে সম্মতি জানিয়েছে। এখন অফিসিয়াল বিষয়গুলো সম্পন্ন হলেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব। এ ছাড়া এ সিনেমার স্টার কাস্ট দেখে যে কেউ এই সিক্যুয়েলে কাজ করতে চাইবে। তবে আমাদের পছন্দ অনুযায়ী কিয়ারা এ সময়ের সবচেয়ে মেধাবী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সেজন্য তাকেই আমরা প্রাধান্য দিয়েছি।’

স্পাই থ্রিলার ধাঁচের ‘ওয়ার’ সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পায়। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমা পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ ও প্রযোজনা করেন আদিত্য চোপড়া। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যায় হৃতিক রোশন, টাইগার শ্রফ ও বাণী কাপুরকে। এবার অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমায় বাণী কাপুরের পরিবর্তে অভিনয় করতে দেখা যাবে কিয়ারাকে ও টাইগারের স্থানে অভিনয় করবেন জুনিয়র এনটি আর। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা