× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৫:৩১ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৬:৫৪ পিএম

‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে ভারতে বিতর্ক শুরু হয়। এবার ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে  দিল্লির হাইকোর্টে পিটিশন দায়ের করল হিন্দু সেনার দল। সেই আবেদনে জনসমক্ষে সিনেমাটি প্রদর্শন বন্ধ করার দাবি জানানো হয়েছে।

হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আদিপুরুষ’ সিনেমার হিন্দু চরিত্র রাম, রাবণ, সীতা ও হনুমানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তাই অবিলম্বে কিছু ‘আপত্তিকর’ দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে হবে। তা না হলে এরপরে আমরা কঠোর অবস্থানে যাব। 

এ ছাড়া পিটিশনে বলা হয়েছে, এ সিনেমায় ধর্মীয় চরিত্রদের যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তা অসঙ্গত। বাল্মীকির রামায়ণে যা ছিল তার সম্পূর্ণ বিপরীত। এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিষয়টি সম্মানিত আদালতের নজরে আসুক এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক।

থ্রি-ডি ভার্সনের ‘আদিপুরুষ’ সিনেমাটি ১৬ জুন বিশ্বজুড়ে মুক্তি পায়। ওম রাউতের এ বিগ বাজেটের সিনেমাটি একদিনে ভারত থেকেই শুধু আয় করেছে ৯৫ কোটি রুপি। সিনেমায় রামচন্দ্রের ভূমিকায় আছেন প্রভাস, সীতা হয়েছেন কৃতি, সানি সিংকে লক্ষণের চরিত্রে দেখা গেছে। এ ছাড়া লঙ্কেশ রাবণ হিসেবে পর্দায় ধরা দিয়েছেন সাইফ আলি খান এবং হনুমান হয়েছেন দেবদত্ত নাগে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা